চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড – ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ]
Original price was: ৳ 600.৳ 250Current price is: ৳ 250.
🥒🌱 চাইনিজ ছোট জাতের মিনি ধুন্দল বীজ এখন akid.site – এ! 🌱🥒
সরাসরি ভিয়েতনাম থেকে আমদানি করা অত্যন্ত সুস্বাদু ও উচ্চফলনশীল চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দল বীজ এখন আমাদের স্টকে!🌿
ছোট আকৃতির, আকর্ষণীয় দেখতে এবং নরম-মাংসল ধুন্দল—নিজের বাড়ির ছাদবাগান, বারান্দা কিংবা বাণিজ্যিক চাষে হতে পারে দারুণ একটি পছন্দ। 🌱
✨ জাতটির বিশেষ বৈশিষ্ট্য:
✅ ছোট ও আকর্ষণীয় ফল
✅ হালকা সবুজ রঙের ফল
✅ নরম, মাংসল ও সুস্বাদু
✅ উচ্চ ফলনশীল জাত
✅ রোগ প্রতিরোধক্ষম হিসেবে পরিচিত
✅ স্বল্প সময়ে ফল সংগ্রহের সম্ভাবনা
✅ গড় ফলের দৈর্ঘ্য প্রায় ৬ ইঞ্চি
✅ গড় ওজন প্রায় ১০০ গ্রাম
🌿 চাষের উপযুক্ত সময়:
☀️ ফেব্রুয়ারি – এপ্রিল
🌧️ সেপ্টেম্বর – নভেম্বর
আমাদের কাছ থেকে কেন পন্য কিনবেন??
- পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।
- পছন্দ না হলে ফেরতের সুবিধা ।
- দ্রুত ও সঠিক সময়ে পণ্য হোম ডেলিভারি ।
Description
🌱 একনজরে ধুন্দল চাষ
🌾 জমিতে ধুন্দল চাষ
জমি নির্বাচন: উঁচু, পানি জমে না এমন, পর্যাপ্ত রোদযুক্ত জমি নির্বাচন করতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ধুন্দল চাষের জন্য উপযোগী।
জমি প্রস্তুতি: ৩–৪ বার গভীর চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরে ও আগাছামুক্ত করে মাদা তৈরি করতে হবে। মাদা জমির চেয়ে ৫–৬ ইঞ্চি উঁচু রাখা ভালো।
সার প্রয়োগ: প্রতি মাদায় পচা গোবর/কম্পোস্ট, ছাই বা অন্যান্য জৈব সার ৫–৬ কেজি, টিএসপি ১০০ গ্রাম এবং এমপি/পটাশ ৬০–৭০ গ্রাম মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের ৫–৬ দিন পর বীজ বপন করতে হবে। গাছ বড় হলে প্রতি মাদায় ৫০ গ্রাম ইউরিয়া উপরি সার হিসেবে ১৫–২০ দিন পরপর প্রয়োগ করা যেতে পারে।
বীজ বপন: ভালো মানের বীজ নির্বাচন করে বপনের আগে ১২–২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে নেওয়া যেতে পারে। প্রতি মাদায় ২–৩টি বীজ বপন করে পরে ১–২টি সবল গাছ রেখে দিতে হবে।
সেচ ও পরিচর্যা: মাটির রস কমে গেলে সেচ দিতে হবে। ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং জমিতে পানি জমতে দেওয়া যাবে না।
মাচা: গাছ লতানোর জন্য শক্ত বাঁশের মাচা বা জাংলার ব্যবস্থা করতে হবে। মাচায় লতা তুলে দিলে ফল পরিষ্কার, সুন্দর ও সংগ্রহ সহজ হয়।
রোগ-পোকা: ক্ষেত পরিষ্কার রাখতে হবে। রোগাক্রান্ত পাতা ও ফল দ্রুত সরিয়ে ফেলতে হবে। ফল ছিদ্রকারী পোকাসহ অন্যান্য বালাই নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
ফসল সংগ্রহ: ধুন্দল কচি ও কোমল অবস্থায় বোঁটা কেটে সংগ্রহ করতে হবে। নিয়মিত ফল সংগ্রহ করলে নতুন ফল ধরতে সহায়তা করে।
🪴 ছাদ বাগানে ধুন্দল চাষ
পাত্র নির্বাচন: বড় টব, হাফ ড্রাম, ২৫ থেকে ৩০ লিটার বালতি বা সমপরিমাণ পাত্র ব্যবহার করতে হবে। পাত্রের তলায় ৪–৫টি পানি নিষ্কাশনের ছিদ্র রাখতে হবে, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে।
মাটি প্রস্তুতি: ২ ভাগ দোআঁশ/বেলে দোআঁশ মাটি ও ১ ভাগ পচা গোবর/কম্পোস্ট মিশিয়ে পাত্র প্রস্তুত করতে হবে। প্রতি বড় পাত্রে প্রায় ৫ গ্রাম টিএসপি, ৫ গ্রাম পটাশ এবং ১০০ গ্রাম সরিষার খৈল মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে ১০–১২ দিন রেখে দিতে হবে। এরপর মাটি হালকা খুঁচিয়ে আরও ৪–৫ দিন রেখে চারা রোপণ করতে হবে।
চারা রোপণ: মাটি ঝুরঝুরে হলে প্রতি বড় পাত্রে ১টি সবল চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর গোড়ার মাটি হালকা চাপ দিয়ে দিতে হবে।
পানি ও রোদ: মাটির আর্দ্রতা অনুযায়ী নিয়মিত পানি দিতে হবে। বিশেষ করে ফুল ও ফল ধরার সময় পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। তবে পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। গাছকে পর্যাপ্ত রোদ পায় এমন স্থানে রাখতে হবে।
মাচা: গাছ বড় হওয়ার আগেই শক্ত মাচা বা জাংলার ব্যবস্থা করতে হবে এবং লতা মাচায় তুলে দিতে হবে।
সার ও পরিচর্যা: গাছ কিছুটা বড় হলে গোড়া থেকে দূরে অল্প পরিমাণ ইউরিয়া উপরি সার হিসে বে দেওয়া যেতে পারে। পাতলা করে তৈরি সরিষার খৈলের পানি ১৫–২০ দিন পরপর প্রয়োগ করা যেতে পারে। নিয়মিত আগাছা পরিষ্কার এবং মাটির ওপরের অংশ হালকা খুঁচিয়ে দিতে হবে।
রোগ-পোকা: নিয়মিত পাতা ও ফল পর্যবেক্ষণ করতে হবে। আক্রান্ত পাতা ও ফল দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে।
ফসল সংগ্রহ: ফল কচি ও কোমল অবস্থায় নিয়মিত সংগ্রহ করতে হবে। ধারালো ছুরি দিয়ে বোঁটা কেটে সংগ্রহ করলে গাছের ক্ষতি কম হয়।

![চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড - ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ]](https://akid.site/wp-content/uploads/2026/09/1.webp)
![চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড - ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ] - Image 2](https://akid.site/wp-content/uploads/2026/09/2.webp)
![চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড - ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ] - Image 3](https://akid.site/wp-content/uploads/2026/09/3.webp)
![চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড - ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ] - Image 4](https://akid.site/wp-content/uploads/2026/09/4.webp)
![চাইনিজ লুফা জাতের মিনি ধুন্দলের বীজের ১০ গ্রামের ইন্টেক প্যাকেটঃ ইম্পোর্টেড - ভিয়েতনাম [ প্রতিটি ইন্টেক প্যাকেটে বীজের পরিমাণ ৬০ থেকে ৭ ০পিস।, ১ শতাংশ জমিতে চাষ করতে পারবেন ] - Image 5](https://akid.site/wp-content/uploads/2026/09/5.webp)
![সরাসরি ভিয়েতনাম থেকে আমদানি করা উচ্চফলনশীল ১০০% অরিজিনাল বাঁশ লাউ এর ১৫ গ্রামের ইন্টেক প্যাকেট [ ইন্টেক প্যাকেটে বীজ আছে, ৬০ থেকে ৭০ পিস ]](https://akid.site/wp-content/uploads/2026/09/5-1-800x1055.webp)
Reviews
There are no reviews yet.